নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Accident-Motive-02

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক সহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকপুরের রয়নাভরট হাটে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, তিনজনকে নাটোর সদর হাসপাতাল, পাঁচ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ট্রাকচালক আব্দুর রহিম টাঙ্গাইলের ভুয়পুর উপজেলার খানুরবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে, হেলাল একই উপজেলার সচুয়াচর গ্রামের বেলাল হোসেনে ছেলে এবং মজিদ একই গ্রামের আনছার শেখের ছেলে। ট্রাকচালক নিহত অপর দুইজন গরু ব্যবসায়ী এবং তারা টাঙ্গাইল থেকে কুষ্টিয়ার আলমডাঙ্গা হাটে গরু কিনতে যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে রয়নাভরট হাটে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি রোকেয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজশাহীগামী একটি খালি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ ১৫ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাকচালক সহ দুইজন এবং নাটোর সদর হাসপাতালে একজন মারা যায়।

আহতদের মধ্যে হেলাল, আল আমিন, জয়নাল ও ফরহাদের নাম জানা গেছে।

আরও পড়ুন- 

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

/এফএস/