সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য। আমরা তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তির ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় দেখেছি। তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সুন্দরবনকেও ধ্বংস করুক, এটা আমরা চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজকে রামপালবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক রূপশ বিন সালাম, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।
/এআর/