এ সময় বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা উপস্থিত ছিলেন।
হর্ষবর্ধন শ্রিংলা জানান, জয়কালী মাতা মন্দিরের সংস্কার কাজে ভারত সরকারের সহায়তার ৯৭ লাখ তিন হাজার ৩৭৫ টাকার মধ্যে আজ প্রথম কিস্তির ১৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হলো। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে। তিনি মন্দিরটির সংস্কার কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে কমিটির কর্তৃপক্ষকে আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই নাটোর জয়কালী মাতা মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা মন্দির গেটের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে হর্ষবর্ধন শ্রিংলা সেখানে পৌঁছালে উপস্থিত নারী-পুরুষ ফুলের পাঁপড়ি ছিটিয়ে অতিথিদের বরণ করেন।
/বিটি/
আরও পড়ুন:
যৌতুক চেয়ে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছরের কারাদণ্ড