কর্মচারীদের অভিযোগ, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা কাজের জন্য তাদের ১৬০ টাকা মজুরি দেওয়া হয়। এছাড়া দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত কাজের জন্য ৭০ টাকা করে মজুরি দেওয়া হয়। প্রত্যেক কর্মচারীকে কমপক্ষে দুটি শিফটে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হয়। দিনরাত খেটে তারা মাত্র ২৩০ টাকা পায়। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের কর্মচারীদের দিনে ৪৫০ টাকা করে মজুরি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ইমরান আলী সরকার বলেন, আমি কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
/এআর/