বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে রাজিব আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে কারণটা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
পারিবারিক সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, রাজিব একজন ট্রলি চালক। রাত আড়াইটার দিকে রাজিবের তিন বছরের ছেলে সিহাব অসুস্থ পড়লে তার স্ত্রী শারমিনের সঙ্গে রাজিবের কথাকাটি হয়। এরপর সবাই আলাদা আলাদা ঘরে শুয়ে পড়ে।
পরে সকালে উঠে অন্য ঘরে সাড়াশব্দ না পেয়ে ইটের দেয়ালের ফাঁক দিয়ে সবাই দেখে রাজিব গামছা পেঁচানো অবস্থায় ঘরে ঝুলছে। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে লাশ প্রেরণ করা হয়, বলে জানান ওসি।
/এমও/