বগুড়ায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ

বগুড়াবগুড়ায় ইমরান হোসেন (২৭) নামে এক যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ ইমরানের চাচা মো.মনিরুজ্জামান জানান, ইমরান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া গ্রামের সাহাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়া শহরতলির একটা মেসে থেকে চাকরির চেষ্টা করছিলেন। গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেসের রুমমেট মিজানুরের সাথে তার সর্বশেষ কথা হয়।  এরপর থেকে ইমরানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে গত ২৫ অক্টোবর সদর থানায় জিডি করা হয়েছে বলেও জানিয়েছেন ইমরানের চাচা।

সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান,ইমরানকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাকে কেউ অপহরণ করেছে কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯