৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল রাত পৌনে ৩ টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসময় বিজিবি’র অভিযানের উপস্থিতি টের পেয়ে আব্দুল মান্নান পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র্যাব। অভিযানে র্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়েছে। পরে ভেতর থেকে ঘটা বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়। এই বাড়িতে অভিযান চালানো হবে বলে র্যাব জানিয়েছে।