এসআই পুতুল মোহন্ত জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই ভিক্ষুককে ফেরত পাঠাতে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ চলছে। রাম সিংহ ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিংহের ছেলে। তার মায়ের নাম মংলু সিংহ।
এসআই পুতুল মোহন্ত জানান, রাম সিংহ ভিক্ষা করতে করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গাড়িতে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে আসেন। তবে তিনি কবে বাংলাদেশে ঢুকেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৯ নভেম্বর দুপুরে তিনি শেরপুরের খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে ভিক্ষা করছিলেন। এ সময় ‘রোহিঙ্গা’ সন্দেহে জনগণ তাকে আটক করে থানায় খবর দেন। পরে তাকে থানায় আনা হয়। তার ভাষা বুঝতে স্থানীয় এক সাঁওতালের সহায়তা নিতে হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, রাম সিংহকে দেশে ফেরত পাঠাতো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করছেন। শোনা যাচ্ছে, হাই কমিশন থেকে কর্মকর্তারা এসে তাকে নিয়ে যাবেন। বর্তমানে তিনি শেরপুর থানা হেফাজতে আছেন। থানা থেকে তার সব ব্যয় বহন করা হচ্ছে।