মামলা ছাড়াই রাম সিংহকে শেরপুর থানা হাজতে ২৮ দিন বন্দি রাখার কারণ জানতে চাইলে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা রাম সিংহকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা তাকে শনাক্ত করতে পারেননি। তাই বুধবার এসআই পুতুল মোহন্ত বাদী হয়ে তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের ধারায় মামলা করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাম সিংহকে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।
বুধবার দুপুরে শেরপুর থানায় রাম সিংহকে ক্যাম্পাসে বসে থাকতে দেখা যায়। রাম সিংহ জানিয়েছেন, তিনি ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিংহের ছেলে। তার মায়ের নাম মংলু সিংহ।
এসআই পুতুল মোহন্ত জানান, রাম সিংহ ভিক্ষা করতে করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গাড়িতে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে আসেন। তবে তিনি কবে বাংলাদেশে ঢুকেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৯ নভেম্বর দুপুরে তিনি শেরপুরের খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে ভিক্ষা করছিলেন। এ সময় ‘রোহিঙ্গা’ সন্দেহে জনগণ তাকে আটক করে থানায় খবর দেন। পরে তাকে থানায় আনা হয়। তার ভাষা বুঝতে স্থানীয় এক সাঁওতালের সহায়তা নিতে হয়েছে।
আরও পড়তে পারেন: ভারতীয় ভিক্ষুক বাংলাদেশে গ্রেফতার