মুক্তিযুদ্ধের গল্প শোনো অনুষ্ঠানে অতিথিরাছয় শতাধিক ছাত্রী শুনেছে মুক্তিযুদ্ধের গল্প। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজশাহী নগরীর হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ শীর্ষক এই অনুষ্ঠানের আযোজন করা হয়। শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে তাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কথা শোনানো হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির ডিসি (পশ্চিম) মো. আমির জাফর। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সিরাজুল ইসলাম মৃধা, ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, এডিসি (সদর) মোছা. শিরিন আক্তার জাহান ও হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসবেলা সাত্তার।
মুক্তিযুদ্ধের গল্প শুনছে ছাত্রীরাঅনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নাচ, গান, কবিতা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।