তানোর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ‘নবজাতকটির তত্ত্বাবধানে কোনও ত্রুটি করা হয়নি। জেলা সমাজসেবাসহ সংশ্লিষ্ট অফিসগুলোতে অবহিত করা হয়েছিল। তাদের দফতর থেকেও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা হাসপাতালে গিয়েছিলেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, উদ্ধারের পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল।
নবজাতকের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। তিনি জানান, যারা নবজাতককে ফেলে রেখে গিয়েছিল— তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। জড়িতদের খুঁজে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।