বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দফতর সম্পাদক ফজলে রাব্বির ইমেইলের মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব এক যৌথ বিবৃতি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছে।
ছয় ছাত্রলীগ নেতা হলো মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আলী নূর মাসুদ, রাজশাহী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক আল ওয়াসিউল মামুন, শাহ্মখদুম থানার কর্মী দানিয়েল নক্ষত্র, তুষার ও সফি। এদের স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করেছে মহানগর ছাত্রলীগ।