তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানামা র্পোর্টের ১ নম্বর গেটের কাছে মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি ভোল্টে জমা দেওয়া হবে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় এক কেজি ১৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনা চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম। তবে কে বা কারা এসব স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সীমান্তে সকল ধরনের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।