নিহত সদরুল আলম পিন্টু উপজেলার চর রূপপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশী রূপপুর মোড়ে সদরুল আলম পিন্টুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ছয়টার দিকে মারা যায় পিন্টু।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ সদরুল আলম পিন্টু মারা গেছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।