নওগাঁয় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন লণ্ড ভণ্ড

পানি সেচে বেগুন ক্ষেত বাঁচানোর চেষ্টাহঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে নওগাঁর মহাদেবপুরের কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের স্বপ্ন লণ্ড ভণ্ড হয়ে গেছে। বিভিন্ন সংস্থা থেকে ঋন নিয়ে বেগুন, ভুট্টা, শষা, ঢেড়স, পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করেছিল চাষিরা। কিন্তু, রবিবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ফসলের অপূরণীয় ক্ষতিতে দিশেহারা চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে,  ঝড় ও শিলাবৃষ্টিতে ৫০ হেক্টর জমির ফসল হানি হয়েছে।

নষ্ট হওয়া বেগুন ক্ষেতনওগাঁর মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক আশরাফুল বলেন, ‘বিভিন্ন সংস্থা থেকে সুদে ৭০ হাজার টাকা ঋন নিয়ে বেগুনের চাষ করেছিলেন। বেগুনের ফলন এবার ভালো হয়েছিল। আর কয় দিন পর ক্ষেতের বেগুন তুলে বাজারে বিক্রি করতাম, কিন্তু সব শেষ হয়ে গেছে।’  

আরও পড়ুন: শিলাবৃষ্টি কখন হয়, কেন হয়

কৃষক আনিছুর রহমান বলেন, ‘এবার ঢেড়সের খুব ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে কয়েক কেজি তুলে বিক্রি করেছি। এমন সময় ঝড় ও শিলাবৃষ্টিতে এখন পানি জমে ঢেড়স নষ্ট হতে চলেছে। তাই বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি বের করে ক্ষেত রক্ষার চেষ্টা করছি।’

নষ্ট হওয়া ধান ক্ষেতজেলা কৃষি বিভাগের উপ-পরিচালক শ্রী মনোজিত কুমার মল্লিক বলেন, ‘আকস্মিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জেলায় এবার ৬ হাজার ২২০ হেক্টর জমিতে ভুট্টা ও ৮ হাজার ৭শ’ ২০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে।’