গ্রেফতার জেএমবি সদস্যরা হলো- নওগাঁর মান্দা উপজেলার চককেশবপুর গ্রামের রোস্তম মাস্টারের ছেলে জামিনুর রহমান (৪২) ও একই উপজেলার বানিস্বর দক্ষিণপাড়ার রফিজ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৭)।
পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকা থেকে জেএমবির এহসার সদস্য মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার আরেক সঙ্গী জঙ্গি জামিনুর রহমানের ঠিকানা জানা যায়। পরে রাতেই মোশাররফকে নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ গ্রাম থেকে জামিনুরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, অস্ত্রসহ গ্রেফতার দুই জঙ্গির বিরুদ্ধে বুধবার নওগাঁর নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।