রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিএনপিকর্মী রায়হান ইসলাম (২৩), হাবিবুর রহমান (৩৪) ও ডিবি পুলিশ জাময়াতকর্মী মোখলেছুর রহমানকে (৪১) গ্রেফতার করেছে।’
ইফতেখায়ের আলম বলেন, ‘রাজনৈতিক তিন কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা সাতজন, রাজপাড়া থানা ছয়জন, চন্দ্রিমা থানা চারজন, মতিহার থানা ছয়জন, বেলপুকুর থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা চারজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ তিন জনকে আটক করে। এর মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয় জনকে মাদকদ্রব্যসহ, তিন জন রাজনৈতিক ও অন্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’