নিহত মশিউর রহমান বাবু উপজেলার আড়ানগর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বিকালে আড়ানগর উচ্চ বিদ্যালয় এলাকায় মশিউর রহমান বাবুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে রাজার জমিজমা নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে রাজাসহ বেশ কয়েকজন মিলে মশিউর রহমান বাবুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০ টায় তার মুত্যু হয়।
ওসি জাকিরুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে জড়িত রাজা,ইউসুফ ও মারুফকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি।