জানা গেছে, শাহীন মঙ্গলবার সন্ধ্যায় হেলেঞ্চাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। বেজোড়া বাশিপাড়া এলাকায় পৌঁছুলে পুলিশ তাকে আটক করে কৈগাড়ি ফাঁড়িতে নিয়ে যায়। এরপর তার নামে ৩০ পিস ইয়াবাসহ মামলা দেওয়া হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
শাহীনের চাচা দুলাল হোসেন ও গ্রামবাসীরা জানান, শাহীন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি কোনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। অজ্ঞাত কারণে পুলিশ তাকে আটক করে এবং ইয়াবার মামলা দিয়ে চালান দেয়।
কৈগাড়ি ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা জানান, শাহীন মাদক ব্যবসায়ী। তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে।
এ প্রসঙ্গে কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।