পাবনার কাশীনাথপুরে বাড়ির শয়নকক্ষে রাখা পানির পাত্রে পড়ে ৪ মাস বয়সী দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, উপজেলার কাশীনাথপুর গ্রামের জেলাল মোল্লার চার মাস বয়সী দুই শিশু সন্তান জিহাদ ও রিহাদকে নিয়ে দুপুরে তাদের মা ঘুমিয়ে ছিল। শিশুদের মা কলি খাতুন জানিয়েছেন, তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় কোনও একসময় দুই শিশু একসঙ্গে শয়নকক্ষের বিছানার নিচে বাচ্চাদের গোসলের জন্য রাখা বড় একটি পানির পাত্রে পড়ে যায়। ঘুম থেকে উঠে তিনি শিশুদের ওই পাত্রে মৃত অবস্থায় পান।