নৌকাবাইচনাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দ্বারিখৈর গ্রামে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন। স্থানীয় সাহেবের হাট এলাকায় খালিশা নদীতে এই নৌকবাইচ অনুষ্ঠিত হবে।
নিলুফার ইয়াসমিন জানান, এই নৌকাবাইচ প্রতিযোগিতায় আল্লাহ ভরসা, নীলসাগর-১, নীলসাগর-২ এবং জনতা এক্সপ্রেস নামে চারটি দল অংশগ্রহণ করছে। বুধ এবং বৃহস্পতিবার আরও চারটি করে দল অংশগ্রহণ শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।