আটক খোরশেদ আলম নাটোর জেলার লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান জানান, কুরিয়ারে পার্সেল করে পিভিসি পাইপের ভেতরে ইয়াবা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন কুরিয়ার সিরাজগঞ্জ শাখায় অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম কাজীর দেউড়ি থেকে আসা ওই পিভিসি পাইপের পার্সেলটি নিতে আসা খোরশেদ আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে খোরশেদ।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।