চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে চারটি ওয়ান শুটারগান উদ্ধার

উদ্ধার করা ওয়ান শুটার গানসহ বিজিবির সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ৫৯ বিজিবি। শুক্রবার রাতে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন শনিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চাকপাড়া বিওপি’র একটি দল রাতে চাকপাড়া সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১৮৩’র সাব পিলার চার এর পাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিবিজির এই অভিযান অব্যাহত রাখা হবে।