ভোটারদের লাইনদিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু চলছে। জেলার ১৩টি উপজেলা থেকে ৬টি আসনের ৭৯১টি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এবারে এই ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার রয়েছেন ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন।
ভোটারদের লাইনদিনাজপুর জেলার মোট ৭৯১ কেন্দ্রের মধ্যে ৬৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য জেলার ৬টি আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে ও টহল দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ২ জন অস্ত্রধারী ও ৮ জন লাঠিয়াল মিলে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছে।
এছাড়া টহল দিচ্ছে বিজিবির ১ হাজার ২৩০ জন সদস্য, র্যাব ১১২ সদস্য, সেনা বাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।