জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বিষয়টি জানিয়েছেন।
অ্যাডভোকেট নিওনের বাবা আব্দুল আজিজ জানান, বুধবার সকালে নিজ বাড়ি সদর উপজেলার ভাতুরিয়া গ্রাম থেকে কোর্টের উদ্দেশে যাচ্ছিল তার ছেলে নিয়ন। পথে দিঘাপতিয়া বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী রাজীব জানান, নিয়নের ঘাড়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখা গেছে।
অ্যাডভোকেট মালেক শেখ জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলে দাবি করেন তিনি।
নাটোর সদর থানার ওসি জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, এ ব্যাপারে তিনি কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।