নিহত হারেজ মণ্ডল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের তুমীর মন্ডলের গ্রামের ছেলে।
রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বুধবার দুপুরে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া মোড় এলাকা রাস্তা দিয়ে একটি ট্রাক্টর ও মোটরসাইকেল যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্র্যাক্টরটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপারের ঘটনাস্থালেই মৃত্যু হয়।