পাবনায় দুই সিএনজির সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপাবনার শ্রীপুরে দুটি সিএনজির সংঘর্ষে ময়না (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২ মার্চ) সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ময়না সদর উপজেলার শ্রীকোল গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। সে শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার সকালে ময়না পরিবারের সদস্যদের সঙ্গে একটি সিএনজিতে করে শ্রীকোল থেকে পাবনা শহরে যাচ্ছিল। পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুরে পৌঁছালে তাদের সিএনজির সঙ্গে অপর একটির সংঘর্ষ হয়। এসময় তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।