নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, ইতোমধ্যে ইউএনও মনির হোসেনকে প্রত্যাহার করে ওই স্থানে মিজানুর রহমান মিলন নামে নতুন ইউএনওকে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় নৌকার প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের পর নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ শহিদুর রহমান জেলা প্রশাসন ও জেলা পুলিশ বরাবর এক ফ্যাক্স বার্তা পাঠান। ওই বার্তায় তিন দিনের মধ্যে ওসি সেলিম রেজা এবং ইউএনও মনির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যে ওসিকে প্রত্যাহার করে মোজাহারুল ইসলাম নামে নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।
নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন থেকেই ইউএনও মনির হোসেন এবং ওসি সেলিম রেজা নৌকার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনি কাজ করছিলেন। বাধ্য হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। অভিযোগের পর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হলো।
১০ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।