শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৫ মে দুপুরে স্কুলের মাঠে অষ্টম শ্রেণির এক ছাত্রী বান্ধবীদের সঙ্গে খেলা করছিল। এ সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে ডেকে নিয়ে আপত্তিকর কথাবার্তা ও যৌন হয়রানি করেন। পরে বান্ধবীরা এগিয়ে এলে মোজাম্মেল হক তাকে ছেড়ে দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই ছাত্রী বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি যৌন হয়রানির মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক মোজাম্মেল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার জানান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে চিঠি দিয়েছেন তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্যধারণ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’