সদর থানার ওসি জালাল উদ্দিন এবং বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, আব্দুল কাদের (৩৫) ও কাবিল (৩৫)।
সদর উপজেলার তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চার্জারভ্যান চালানোর জন্য চার্জ থেকে প্লাগ খুলতে যায় কাদের। এসময় অসাবধানতাবশত তিনি বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান,মৃগীরোগী কাবিল সোমবার (৯ সেপ্টেম্বর) বড়াল নদীতে মাছ ধরতে যায়। সন্ধ্যা পার হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।