নাটোরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

 

আগুননাটোরের বাগাতিপাড়ায় আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল ও ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক বলেন, লোকমানপুর বাজারের

উজ্জ্বলের মোটর মেকানিকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে বিক্রির জন্য রাখা পেট্রোলে আগুন ধরলে তা দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে আট দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়।