নাটোরে ট্রেনের চোরাই জ্বালানি উদ্ধার, আটক ৫

আটকনাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫০ লিটার ট্রেনের চোরাই জ্বালানি (ডিজেল) উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় পাঁচ জনকে আটক করা হয়। নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জামিল আহমেদ এ তথ্য জানান।
আটকরা হলেন- বাসুদেবপুর এলাকার আশরাফুল ইসলাম মহসিন (৩৮), আব্দুল বারেক (৫০), নওগাঁর আত্রাইয়ের সাইফুল ইসলাম (৩২), বাসুদেবপুর বাজারের রফিকুল ইসলাম (৫০) ও মুক্তার প্রামানিক (৩০)।
জামিল আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসুদেবপুর বাজারে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৩ হাজার ৬৫০ লিটার চোরাই ডিজেল এবং ডিজেল বিক্রির ৭ হাজার ৪৮০ টাকাসহ পাঁচ জনকে আটক করা হয়।