খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দোহার গ্রামে জিয়াউর রহমানের তামিম অটো রাইস মিলে বৃহস্পতিবার রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত হানা দেয়। তারা দেয়াল টপকে রাইস মিলের ভেতরে প্রবেশ করে। পরে নৈশপ্রহরী ইসমাইল হোসেনের (৫৫) হাত-পা ও মুখ বেঁধে ১৪টি বৈদ্যুতিক মোটর এবং অফিসের তালা ভেঙে নগদ এক লাখ এক হাজার টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে রাইস মিলের অন্য শ্রমিকরা এসে নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শওকত কবির জানান, তামিম অটো রাইস মিলে চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এরপরও জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।