বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে চান্দাই ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেফতার লতু মৃত শাহাদত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাতে বাকপ্রতিবন্ধী ওই গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। এসময় লতু ঘরে প্রবেশ করে। ওই গৃহবধূ ঘরে ফিরলে তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে লতু। পরে স্বামী বাড়ি ফিরলে ওই গৃহবধূ তার স্বামীকে বিষয়টি বোঝায়। বিষয়টি থানায় জানালে রাতেই লতুকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
ওসি দিলীপ কুমার দাস বলেন, ‘ভুক্তভোগী ওই গৃহবধূকে মেডিক্যাল টেস্ট করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।’