আটক কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজের গোডাউনে মজুদ করেছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযানে চালায় র্যাব। অভিযানে ঘটনাস্থল থেকে কোরবান আলীকে আটক ও গোডাউন থাকা ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ করা হয়। এই ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।