সোমবার (৪ মে) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্যসামগ্রী বিতরণের আগে তিনি একথা বলেন।
এ সময় তিনি বিশ্বের করোনা আক্রান্ত সব মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি আহ্বান জানান।
নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাবিরোধী লড়াইয়ে বাংলাদেশ ইনশাল্লাহ দ্রুত বিজয় লাভ করবে। দেশে খুব শিগগিরই আলো জ্বলবে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘সারাদেশে নিম্নআয়ের মানুষের মাঝে সরকার ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করছে। অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। গত তিন দিন সামাজিক দূরত্ব বজায় রেখে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার-খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরে আনন্দিত হয়েছি।’