ইউসুফ আলী টুটুল বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
আহতের বড় ভাই মকবুল হোসেন জানান, ইফতারের পর টুটুল বাড়ির পাশে ধামনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে গল্প করছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য লোকমানের তিন ছেলে আরিফ, জসিম ও আমিনুল তাদের অনুসারীদের নিয়ে চাইনিজ কুড়াল ও রামদাসহ টুটুলের ওপর হামলা করে। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। টুটুল কিছুটা সুস্থ হলে মামলা করা হবে।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জজামান আসাদ জানান, তিনি টুটুলের সঙ্গে রাজশাহীতে রয়েছেন। দেশে করোনা সংক্রমণ ও রোজার মধ্যে এধরনের বর্বোরোচিত হামলা যারা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করেও ইউপি সদস্য লোকমানকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর আসামিদের গ্রেফতারে পুলিশের কোনও কার্পণ্য করবে না।