নওগাঁ-৬ আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ চলছেনওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনে ভোট শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রাণীনগন ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনি এলাকায় মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। ১০৪টি কেন্দ্রে ইলেক্ট্রনিং ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনের তিন প্রার্থী হলেন, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইন্তেখাব আলম। 

সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

ভোটগ্রহণ চলছে

সকাল ৯টায় রাণীনগর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। জয়ের ব্যাপারী শতভাগ আশাবাদী তিনি। 

বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম ভোট দেন আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে। 

সকালে রাণীনগর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে।