পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে জমি নিয়ে হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আসমা বেগম (৩৪), আশরাফ আলী (৬৪), আফছার আলী (৫৫), জাহার আলী (৩৬), সাহার আলী (২৬), ইসরাফিল (৪৫) ও ইসমাইল (৫০) আহত হন। আহতদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আসমা বেগম, আশরাফ আলী, আফছার আলী, জাহার আলী ও সাহার আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আসমা বেগম মারা যান।