শুভেচ্ছা বক্তব্য হাইহমিশনার ঊনসত্তরের গণঅভুত্থানে শহীদ রাবি শিক্ষক জোহার আত্মদান গভীরভাবে স্বরণ করেন। এ সময় তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানকে চির অম্লান হয়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
চাবি হস্তান্তর শেষে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে দেওয়া এই দুটি বাস বিশাল ভালোবাসার বহিঃপ্রকাশ। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্বরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।