এদিকে এ ঘটনায় শিশুটির বাবা মামলা করায় অভিযুক্ত পলান চন্দ্র ওরফে কটু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার পরির্দশক (তদন্ত) হিপজুর আলম মুন্সী।
মামলা সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা খাড়তা গ্রামের মৃত লক্ষণের ছেলে পলান চন্দ্র ওরফে কটু’র (৪২) বাড়ির পাশে শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী একটি শিশু খেলা করছিল। গাজর দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় কটু। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে দ্রুত তাকে থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। মেয়ের বাবা এ ঘটনায় মোহনপুর থানায় মামলা করেন। এরপরই অভিযুক্ত পলান চন্দ্র ওরফে কটুকে (৪২) গ্রেফতার করা হয়।
মোহনপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) হিপজুর আলম মুন্সী বলেন, মেয়ের বাবা মামলা করার পর বিকেলে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/জেবি/টিএন/আপ-এআর/