নওগাঁর মণ্ডপগুলোতে ৪১৩ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ

নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান জানিয়েছেন, জেলার মোট ৮২৭টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে ৫০০ কেজি হিসেবে মোট ৪১৩ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে খরচ সংকুলানের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্রমতে, উপজেলাভিত্তিক পূজামণ্ডপের সংখ্যা এবং ত্রাণকার্যের উপবরাদ্দ হিসেবে চাল বিতরণের পরিমাণ হচ্ছে, সদর উপজেলায় ১২২টি পূজামণ্ডপের বিপরীতে ৯ দশমিক ৫ হাজার মেট্রিক টন, রানীনগর উপজেলায় ৪৭টি পূজামণ্ডপের বিপরীতে ২৩ দশমিক ৫০০ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪৮টি পূজামণ্ডপের বিপরীতে ২৪ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১৯টি পূজামণ্ডপের বিপরীতে ৯ দশমিক ৫ হাজার মেট্রিক টন, পোরশা উপজেলায় ১৯টি পূজামণ্ডপের বিপরীতে ৯ দশমিক ৫ হাজার মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলায় ৬৩টি পূজামণ্ডপের বিপরীতে ৩১ দশমিক ৫০০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৩২টি পূজামণ্ডপের বিপরীতে ১৬ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৮৬টি পূজামণ্ডপের বিপরীতে ৪৩ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১৫৩টি পূজামণ্ডপের বিপরীতে ৭৬ দশমিক ৫০০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১০৮টি পূজামণ্ডপের বিপরীতে ৫৪ মেট্রিক টন এবং মান্দা উপজেলায় ১৩০টি পূজামণ্ডপের বিপরীতে ৬৫ মেট্রিক টন চাল।

নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি বিশেষভাবে সহমর্মী। সেই অনুভূতি থেকে সারা দেশের পূজামণ্ডপগুলোতে বিশাল পরিমাণ সহযোগিতা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় আয়োজনে সরকারের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’