প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ২০:৩২আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২০:৩২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের আড়াই বছর বয়সী মেয়ে অঙ্কিতা রানী এবং একই এলাকার তাপসের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা রানী ও তন্ময় মনি দাশ পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে। নৌকাটি বিকাল সাড়ে ৫টায় তুরাগ নদের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনচালিত অপর একটি বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকায় থাকা নারী-পুরুষসহ বেশ কয়েকজন তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ডুবুরি দলের সদস্যরা না আসায় এখনও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন।  

/কেএইচটি/
সম্পর্কিত
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
সর্বশেষ খবর
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই