ক্ষমতার লোভে ফতোয়া ঘুরিয়ে পূজামণ্ডপে জামায়াত: বিএনপি নেতা খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১১:২৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৮

খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘জামায়াত ক্ষমতার লোভে এ বছর দুর্গাপূজায় মণ্ডপে গিয়েছে। সেখানে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। সামনে ভোট, এজন্য ফতোয়া ঘুরিয়ে দিয়েছে। অথচ সারাজীবন বলেছে, হিন্দুদের পূজায় যাওয়া গুনাহের কাজ। কিন্তু বিএনপি সব ধর্মের লোকদের নিয়ে রাজনীতি করে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। বিএনপি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী।’

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শ্রমিক দলের সদর পশ্চিম শাখার আয়োজনে টুমচর আসাদ অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি সরকার আমলেই শ্রমিকদের মঞ্জুরি কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই আধুনিকায়নের ছোঁয়ায় সারা বিশ্বে এখন দেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। যে যেখানে আছে সেখানে অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। যার ফলে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিল। এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাকসুদুর রহমান, সেক্রেটারি জামাল উদ্দিন, যুবদলের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিক দলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী প্রমুখ।

কর্মী সম্মেলনে পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এতে মঞ্জুর এলাহীকে আহ্বায়ক ও আবু সুফিয়ান শুভকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই