নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মহিশপুর গ্রামের মফিজুল ইসলাম (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড় মহলের ফয়েজ উদ্দিন (৬৪)। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অপর ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজ এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ ঘটলে ভটভটির চালক গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টায় শহরের বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া শিবগঞ্জগামী একটি বাস (কুমিল্লা-জ-০৫-০০৮০) শান্তিমোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের পাশে বসে থাকা বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে বাসটি দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে পথচারীসহ ৬ জন আহত হন।
/এআর/