নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক এসব তথ্য জানান।
এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল থেকে এ নির্বাচনে লড়ছেন ২১ জন।
অন্যদিকে ‘জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ’ ও ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ সমর্থিত সাদা প্যানেলে রয়েছেন ১৯ জন।
এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে লড়ছেন ৪ জন।
এর মধ্যে ডিন নির্বাচনে আইন অনুষদ ও সিন্ডিকেটের প্রভাষক পদে সাদা প্যানেল থেকে কোন প্রার্থী নেই।
তফসিলে ১২ মার্চ দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করা হয়। সর্বশেষ আজ ১৬ মার্চ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১০৬৬ জন শিক্ষক ভোট দিতে পারবেন।
/এইচকে/