বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ। রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবোটিক সোসাইটি অব রুয়েট যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ সময় অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, সারাবিশ্বে রোবোটেক শিক্ষা এবং গবেষণার গুরুত্ব ও পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশেও রোবোটিক শিক্ষা এবং গবেষণার ক্ষেত্র প্রস্তুত ও প্রসারে এ ধরনের প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে ৪২টি দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। ক্যাটাগরিগুলো হলো- রোবো রান, মেকানিক্স অলিম্পিয়াড এবং আইডিয়া কনটেস্ট।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং রোবোটিক সোসাইটি অব রুয়েটের সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন- রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফী, ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান এবং চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক প্রমুখ।
/এসএনএইচ/টিএন/