ওসি বলেন, রবিবার বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগরীর নগরভবনের সামনে দরিখরবনায় তার নিজ চেম্বার ভবনে বসে নিজের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করছিলেন। এসময় অসবধানতাবশত পিস্তল থেকে গুলি বের হয়ে তার বাম বগলের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর ৫নং ওয়ার্ডে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চল রেলওয়ে ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে প্রকাশ্যে গুলি ছুঁড়ে গ্রেফতার হয়েছিলেন টুকু। রেলের সরঞ্জাম নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম আম্বিয়ার কার্যালয়ে গিয়ে ওই সময় গুলি ছোঁড়ার জন্য তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছিল। গত ২০১১ সালের ৩ এপ্রিল থেকে ২০১২ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত চেম্বার অব কমার্সের প্রশাসক পদে টুকু দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন:
/এআর/