রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ঢাকা –রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। অবরোধ শেষে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা সড়ক অবরোধ ও ক্লাস বর্জনের ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। ওই মিছিলে সারা দিয়ে দলে দলে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে ইংরেজি বিভাগের সামনে গেলে সেখানে থাকা বিভাগের শিক্ষার্থীও বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকে গিয়ে সড়ক অবরোধ করে। এসময় তারা বিচারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এছাড়াও শহীদুল্লাহ কলাভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে ঘাতক দালাল নির্মুল কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
আরও পড়তে পারেন : পাটের রফতানি বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার
/জেবি/