চতুর্থ ধাপে ইউপি নির্বাচন

কিশোরীগঞ্জের চাঁদখানা ইউনিয়নে ১৪৪ ধারা জারি

144নীলফামারীর কিশোরীগঞ্জে চাঁদখানা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী একই সময় সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই স্থানে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৭মে চতুর্থ ধাপে সেখানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মেহেদী হাসান এই ঘোষণা দেন।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেল্লাবাড়ি বাজার মাঠ ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছেন।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন সবুজ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী (আনারস) একই স্থানে সমাবেশ ডাকেন। এতে সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন:

হাকালুকি-হাওরে-তলিয়ে-গেছে-ধানচোখের সামনে তলিয়ে গেল ১৬০ হেক্টর জমির ধান

/এনএস/এআর/